Return & Exchange Policy

Hulkstylebd.com সবসময় চেষ্টা করে আপনার হাতে নির্ভুল ও ভালো মানের পণ্য পৌঁছে দিতে। তারপরও কোনো কারণে পণ্য ক্ষতিগ্রস্ত হলে বা আপনার প্রত্যাশার সঙ্গে না মিললে চিন্তার কিছু নেই। আমাদের রয়েছে সহজ ও ঝামেলাহীন রিটার্ন ও এক্সচেঞ্জ নীতি।

আপনার পণ্য ফেরত দিতে চাইলে কিছু নিয়ম মেনে চলতে হবে:

  • ডেলিভারি চেক: আপনার অর্ডার করা প্রোডাক্টের রঙ, সাইজ, পরিমাণ এবং কোয়ালিটি অবশ্যই ডেলিভারি এজেন্টের সামনে চেক করে নেবেন। 
  • তাৎক্ষণিক রিটার্ন: প্রোডাক্টে কোনো ত্রুটি থাকলে ডেলিভারি এজেন্টের কাছে সেটি সাথে সাথেই ফেরত দিন। 
  • এক্সচেঞ্জ সুবিধা: ডেলিভারি নেওয়ার সময় কোনো কারণে চেক করতে না পারলে, ক্রয়ের ২ দিনের মধ্যে আমাদের অনলাইন পেইজ বা ফোন করে জানালে এক্সচেঞ্জ করতে পারবেন। তবে শর্ত থাকে যে, পোশাকটি অবশ্যই অব্যবহৃত এবং কোনো প্রকার পরিবর্তন (unaltered) করা যাবে না।
  • অপরিবর্তনযোগ্য পণ্য: ডিসকাউন্ট বা প্রমোশনাল অফারের আওতাভুক্ত  আইটেমগুলো এক্সচেঞ্জ বা পরিবর্তনের সুযোগ নেই।
  • যদি ফ্রি গিফট থাকে, সেটিও ফেরত দিতে হবে।
  • স্টকে থাকলে এক্সচেঞ্জ দেওয়া হবে, না থাকলে সমপরিমান মূল্ল্যের অন্য কোন পণ্য ক্রয় করতে হবে।
  • ডেলিভারি চার্জ ও COD চার্জ ফেরতের আওতায় পড়বে না।
  • চূড়ান্ত সিদ্ধান্ত: কোনো প্রোডাক্ট ব্যবহৃত, ক্ষতিগ্রস্ত বা পরিবর্তন করা হয়েছে কি না—সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার Hulkstyle সংরক্ষণ করে।

কোন কারণে রিটার্ন/এক্সচেঞ্জ করা যাবে

  • পণ্য ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ হলে।
  • ভুল সাইজ পাঠানো হলে (শুধুমাত্র কাস্টমার অর্ডার প্লেসমেন্টের সময় উল্লেখিত সাইজের সঙ্গে ডেলিভারির সাইজ না মিলে থাকলে)।
  • ৫% এর বেশি রঙের পার্থক্য হলে।
  • প্রিন্টে ভুল হলে (ডিজাইন মিসম্যাচ, ভুল প্লেসমেন্ট ইত্যাদি)।
  • ভুল পণ্য পাঠানো হলে।

রিটার্ন প্রক্রিয়া:

ডেলিভারি পাওয়ার ২ দিনের মধ্যে আমাদের হটলাইনে কল করুন 01836635296, অথবা hstylebd@gmail.com এ ইমেইল করুন, অথবা আমাদের ফেসবুক পেজ Hulkstyle Facebook Page এ যোগাযোগ করুন। আমরা পণ্য সংগ্রহ করার পর যাচাই করব এবং সঠিক কারণ হলে আপনাকে নতুন পণ্য দেওয়া হবে অথবা রিফান্ড দেওয়া হবে।

রিফান্ড নীতি

যেসব ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য হবে:

  • ডেলিভারি দিতে ব্যর্থতা: যদি কোনো অনিবার্য কারণে আমরা আপনার অর্ডার করা পণ্যটি পৌঁছে দিতে সক্ষম না হই।

  • ভুল পণ্য সরবরাহ: যদি গ্রাহককে আগে থেকে না জানিয়ে অর্ডারের তুলনায় ভিন্ন কোনো প্রোডাক্ট (যেমন: ভুল সাইজ বা ভিন্ন ডিজাইন) ডেলিভারি দেওয়া হয়।

  • ক্ষতিগ্রস্ত পণ্য: যদি গ্রাহক কোনো প্রকার ক্ষতিগ্রস্ত বা ত্রুটিপূর্ণ (Damaged) পণ্য গ্রহণ করেন।

রিফান্ড প্রক্রিয়া ও সময়সীমা:

  • সরকারি ডিজিটাল পলিসি ২০২১ অনুযায়ী, রিফান্ড রিকোয়েস্ট অনুমোদনের ৭ থেকে ১০ কার্যদিবসের মধ্যে আমরা রিফান্ড নিশ্চিত করে থাকি।
  • ডেলিভারি চার্জ ও COD চার্জ ফেরতযোগ্য নয়।
  • COD অর্ডারের ক্ষেত্রে রিফান্ড প্রযোজ্য নয় কারণ টাকা পরিশোধ করা হয়নি।
  • অনলাইন পেমেন্ট (কার্ড, মোবাইল ব্যাংকিং, ব্যাংক ট্রান্সফার) হলে সেই মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে।
  • প্রযুক্তিগত সমস্যায় যদি টাকা দ্বিগুণ কেটে যায়, অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হবে।